টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবার সহযোগিতা থাকলে হাসিনাকে ফিরিয়ে আনা হবে

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 13, 2025 10:14 am

গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা অবশ্যই সহজ হবে বলে জানালেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় নিয়ে কোনো শঙ্কা নেই।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা ওইভাবে ফাঁকা না। বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দু’একটি ঘটনা ঘটেছে। তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া হয়েছে।

নিত্যপণ্যের দাম নিয়ে তিনি বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে একটু বেড়ে গেছে। হয়তো পেঁয়াজ আমদানি করতে হবে। ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। কিন্তু আমদানি করলে কৃষকদের ক্ষতি হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ দ্রুতই উঠানো শুরু হবে। তবে কিছু দুষ্কৃতকারী পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে, তারা সফল হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সবজির দামও মোটামুটি সহনীয় আছে। তবে আলু চাষিরা এবার বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু চাষিদের প্রণোদনা দেবে সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হজে গিয়ে সৌদি আরবে ৩৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ভারতে একযোগে সবার ফোনে গুরুতর সতর্কবার্তা

বেতন বৈষম্যের প্রতিবাদে ও নতুন কাঠামোর দাবিতে সরকারি কর্মচারীদের পদযাত্রা ১৭ অক্টোবর

চব্বিশের জুলাইয়ে আবুজর শেখ হ’ত্যা মামলা হাসিনা,কাদের ও কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট

দেশত্যাগের নিষেধাজ্ঞায় আবুল কালাম আজাদ ও শিবলী নোমান

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

নাসিরনগরে খাস জমির দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত ১৫

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবু গ্রেফতার

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ