টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 14 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
November 14, 2025 8:42 am

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-০১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে কুড়িগ্রাম-০১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।”

সভায় উপস্থিত সাধারণ জনগণ শালজোড় নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান।

সভা শেষে ধানের শীষের বিজয় ও জাতীয় ঐক্যের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

হরমুজ প্রণালী বন্ধে ইউরোপজুড়ে গ্যাসের বৃদ্ধি প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে ৭৮৫ ডলার

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ করে আইরিশদের ইতিহাস

ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে ৬জনের মৃত্যু।

কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন