টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর–১ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ

প্রতিবেদক
মোজাম্মেল হক
November 15, 2025 4:35 pm

দিনাজপুরের(বীরগঞ্জ–কাহারোল) নিয়ে গঠিত দিনাজপুর–১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম–এর পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের বাজার ও আশপাশের পাড়া–মহল্লায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গণসংযোগে নেতৃত্ব দেন—
বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা,
সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম,
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম ইসলাম,
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের কাছে দোয়া ও সমর্থন চান নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রাজারহাটে বিএনপি জনসভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির

যুক্তরাষ্ট্রের গর্বের এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

১৮ বছরের সিফাতের কাঁধে মা ও তিন বোনের লাশ

মিরপুরে দেলোয়ার হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা