টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিল ইসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 16, 2025 10:02 am

দুই অংশের বিরোধের জেরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ থেকে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের চার কমিশনার ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসানাত আমিনীর অংশের প্রতিনিধি দল। সেখানেই সাখাওয়াত হোসেন রাজি অন্য অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে, তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেবো না।’

এরপর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র পরীক্ষা করতে চান। রাজির অংশ হার্ডকপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান। সচিব ঘোষণা করেন, ‘হার্ডকপি না থাকলে আপনাদের চলে যেতে হবে।’ একাধিক অনুরোধের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। ফলে আমিনীর অংশকে সম্মেলনকক্ষ থেকে বের হয়ে যেতে হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

লংমার্চের সমর্থনে জামায়াতের প্রচারপত্র বিতরণ ৭ দফা দাবি বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বান

ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক

ইরান হার না মানলে আরও ‘কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র

সু চির সাজার মেয়াদ কমিয়েছে মিয়ানমার, ক্ষমা পেলেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার-৪

সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা