টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 18, 2025 2:05 pm

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে ফতুল্লা থানায় চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালত ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যরেস্ট দেখানো হচ্ছে, তার কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এর আগে, গত ৯ মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়। আইভী বর্তমানে কাশিমপুর কারাগারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করলো চীনা জাহাজ

শরীফ ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.তাজিন আফরোজ শাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে

ভাই বোনকে পুতুল ও ফুল কিনে দেওয়ায় ভাবি হাতে ননদের খুন 

মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানি বিপ্লবী গার্ডসের, যুক্তরাষ্ট্র বলছে ‘গুজব’

বিদ্যুৎস্পৃষ্ট

শরীয়তপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নিহত-১

কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

শিল্পাঞ্চলে আজ ও কাল খোলা থাকবে ব্যাংক

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত