টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
November 18, 2025 2:12 pm

কুমিল্লার তিতাসে একই রাতে দুই বাড়িতে ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণাংকার ও তিনটি টাচ মোবাইল নিয়ে গেছে অস্ত্রধারী ডাকাতদল।গত সোমবার দিবাগত রাত দুই টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী গ্রামের কান্দা পাড়ায় মোশাররফ হোসেন ও নবীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মুখোশধারী ৮–১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মোশাররফ হোসেন ও নবীর হোসেনকে পিস্তল, ছুরি ও ধারালো অস্ত্রের মুখে দুই পরিবারের সদস্যদের জিম্মি করে বেধড়ক মারধর করে। ডাকাতরা দুই বাড়ি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, সাত ভরি রৌপ্য, নগদ ৪০ হাজার টাকাসহ তিনটি টাচ মোবাইল ফোনসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।জানা যায়, ডাকাতদল বিল্ডিংয়ের কেচি গেটের তালা কেটে ঘরে ঢুকে মোশাররফ হোসেন ও তার স্ত্রী খাদিজা বেগমকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে। অন্যদিকে নবীর হোসেনের বাড়িতে ঢুকে তাকেসহ তার স্ত্রী আকলিমা বেগম এবং ছেলে তামিম ও মেয়ে হামিমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ।আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে ।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ডাকাতদলকে শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত পরিবারের সদস্য তামিম জানান, ‘ডাকাতির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি

খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ডেঙ্গুর বিস্তার ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি

অনলাইন জুয়ার ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন হাজার কোটি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এনসিটিবি পরিমার্জন করছে পাঠ্যবই

রাজধানীতে বিপুল সংখ্যক ‘সেক্স টয়’ জব্দসহ গ্রেপ্তার আট

বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর

ফরিদপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ, খরচ-শ্রমিক সংকটে হাসি নেই কৃষকের