টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ নিয়ে আফজাল হোসেনের মুগ্ধতা

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 23, 2025 8:12 am

উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা জনপ্রিয় সুফি গান মাস্ত কালান্দার গেয়েছেন কোক স্টুডিওতে। ১৭ নভেম্বর শিল্পীর জন্মদিনের আগেই গানটি প্রকাশ করে কোক স্টুডিও তাদের তৃতীয় মৌসুমের সমাপ্তি ঘটায়। গানটি শুধু গানপ্রেমীদের নয়, মন জয় করেছে বিনোদন অঙ্গনের মানুষেরও।

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন তার ফেসবুকে গানটি নিয়ে তাঁর মুগ্ধতার অনুভুতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, সকালটা সুন্দর হয়ে গেল কোক স্টুডিও বাংলাতে ‘মাস্ত কালান্দার’গানটি শুনে। তিনি নাট্যাচার্য সেলিম আল দীনের সংলাপ টেনে বলেন, বেঁচে থাকাটা বড় কথা নয়, কিভাবে বেঁচে আছি সেটাই বড়। সৃজনশীল মানুষদের অবদানের যথাযথ মূল্যায়ন হয় না, তবু তারা নিবিষ্টভাবে কাজ চালিয়ে যান যা সমাজকে বাঁচিয়ে রাখার একটি নীরব শক্তি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে তিনি বলেন, রুনা লায়লা একজন অসাধারণ শিল্পী। পাকিস্তান ও ভারতের শ্রোতাদের কাছে তিনি সমানভাবে জনপ্রিয় ও সম্মানিত। তার পরিচয় এমনই যে পুরো দেশ আলোকিত হতে পারে।

আমরা দেশ ভালোবাসি বলে দাবি করি, কিন্তু প্রায়ই ক্ষতিকর বা বিভাজক ভাবনায় জড়াই বলে মন্তব্য করে তিনি বলেন অসচেতনতার মধ্যেও ‘মাস্ত কালান্দার’ আমাকে নতুন আলো, আনন্দ ও প্রাণের উষ্ণতা দিয়েছে। নতুন করে প্রাণ পেয়েছে রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’। বেঁচে থাকা সত্যিই ভীষণ সুন্দর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদি-সহ ৩৯৬ টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার-সহ ২ জন গ্রেফতার

হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান

আকাশে জিলকদের চাঁদ,ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

ঢাক-ঢোল-মাদলের তালে কারাম উৎসবে মাতলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

রাজবাড়ী ২ আসনে বালিয়াকান্দিতে কাজী রহমান মানিকের পক্ষে লিফলেট বিতরণ

জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো রাশিয়া-চীন-ফ্রান্সের

বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ