টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 23, 2025 8:48 am

নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক-বর্তমান ২৫ সেনাকর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দুই মামলার আসামি।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। এদিন মামলার পরবর্তী শুনানির দিন সেনাকর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের আইনজীবীরা।

এদিকে, আজ রোববার শেখ হাসিনার মামলার রায় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত ট্রাইব্যুনালের বিচারকদের ছবি অপসারণ করতে বিটিআরসির ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আদালত অবমাননাকর মন্তব্য অপসারণেরও নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর এই দুই মামলা এবং অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

পরবর্তীতে ২২ অক্টোবর সকালে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেয়া হয়।

এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজরে ইরানের আরও সাত দ্বীপ,এই সাতটি দ্বীপকে বলা হয় ইরানের ‘আর্চ ডিফেন্স’, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চাবি

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বড় রদবদল ভূমি প্রশাসনে

ঢামেকে মকসুদা আক্তার প্রিয়ার একইসঙ্গে ছয় সন্তান প্রসব!৬সন্তানের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে

কুমিল্লা বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব জব্দ

আজ সরকারি দপ্তরগুলোতে যাচ্ছে না হাসিনা-কামালের রায়ের কপি

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন