টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসককে ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
মো রফিকুল ইসলাম
November 24, 2025 9:31 am

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রাম জেলায় যোগদান করে সর্ব প্রথম ভূরুঙ্গামারী উপজেলা সফর করেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারীর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল ওয়াদুদ চেয়ারম্যান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অবঃ) আব্দুল মজিদ সরকার, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ আজিজুল ইসলাম স্বপন সরকার, সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সোনাহাট ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবুল আক্তার, সোনাহাট স্থলবন্দর সিএন এফ এবং উপজেলা বিএনপির সদস্য ইফতেখারুল ইসলাম শ্যামা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোকনুজ্জামান রোকন, জাতীয় নাগরিক পার্টি মোরশেদুল ইসলাম আনিচ, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস এর নেতা মাসুদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

ব্রাহ্মণবাড়ীয়ায় নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

নারী টি-টোয়েন্টি শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

সিভিল এভিয়েশনের সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ অঢেল সম্পদ অর্জনের অভিযোগ