টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় দেওয়াল চাঁপা পড়ে বাসার মালিকের ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
November 27, 2025 5:14 pm

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্মানাধীন ভবনের দেওয়াল ধসে আবু তালেব (৪০)
নামে এক ব্যক্তির মৃত্যু।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর)বিকেল পৌনে৫টা দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে দ্রুতআসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত আবু তালেবের ছেলে মোঃ সানাউল্লাহ জানান,আমাদের নিজ বাসায় বাউন্ডারির নির্মাণ কাজ করার সময় হঠাৎ দেওয়াল ভেঙ্গে আমার বাবার উপরে পড়লে আমার বাবা চাঁপা পরে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা নারায়ণগঞ্জে বন্দর মায়াপুর এলাকার মোঃ তাহের আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)‌মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত