টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 28, 2025 8:19 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বলেছেন, তাঁর প্রশাসন সব ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করার পরিকল্পনা করেছে। তাঁর দাবি, এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থা পুনরুদ্ধার হওয়ার সময় পাবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্পের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রয়টার্সের বরাতে জানা যায়, সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতি দেশটির প্রযুক্তিগত অগ্রগতি ও নাগরিকদের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করছে। তার দাবি, দেশকে ‘সম্পূর্ণ পুনরুদ্ধারের’ জন্য কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পোস্টে ট্রাম্প আরও জানান, বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত ‘মিলিয়ন সংখ্যক’ অভিবাসন ভিসা ও অনুমতি তার প্রশাসন বাতিল করবে। তার ভাষায়—“যুক্তরাষ্ট্রের জন্য যারা প্রয়োজনীয় নয় কিংবা যারা দেশকে ভালোবাসে না তাদের সবাইকে অপসারণ করা হবে।”

এ ছাড়া অভিবাসীদের জন্য সব ধরনের সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধ করার কথাও বলেন তিনি। একইসঙ্গে ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্ব বাতিল করার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

ঘোষণাটি আসে হোয়াইট হাউস এলাকার কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুকধারীর হামলার পরদিন। ঘটনাটির জন্য ট্রাম্প বাইডেন আমলের ‘ভুল ভেটিং প্রক্রিয়া’কে দায়ী করেন।

থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তার পোস্টে ট্রাম্প আরও লেখেন “সবাইকে থ্যাঙ্কসগিভিং ডে’র শুভেচ্ছে। তবে যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে এবং আমেরিকার মূল্যবোধ ধ্বংস করে তারা এখানে বেশি দিন থাকবে না।”

ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে মার্কিন রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। অভিবাসন নীতি নিয়ে ভবিষ্যতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়-এখন সেদিকেই নজর বিশ্বজুড়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নেতা সাভারে গ্রেপ্তার, ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা আওয়ামী দোসরদের!

১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, এখন সমস্যার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

কলাবাগানে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু

ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,,‘কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ!

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত: দীনেশ ত্রিবেদী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী