টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 30, 2025 11:15 am

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার এই ‘সংকটাপন্ন’ শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, খালেদা জিয়া “খুবই সংকটাপন্ন” অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সংবাদটির সূত্র তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এবং গালফ নিউজও একই ধরনের শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।

পাকিস্তানের ডন নিউজ এবং আরব নিউজ, ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস—সবাই গুরুত্ব দিয়ে প্রচার করেছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা।

এনডিটিভি তার প্রতিবেদনে লিখেছে,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরব নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে জানায়, খালেদা জিয়ার অবস্থা “খুবই ক্রিটিকাল।”

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, গত তিনদিন ধরে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরেই পরবর্তী চিকিৎসা গ্রহণ করা হবে। অনুমতি মিললেই তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য পরিবারসহ বিএনপির নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ ক্যাপ্টাগন উদ্ধার, নেপথ্যে কারা?

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১

অনুমোদনহীন ভবন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধেও কঠোর পদক্ষেপের তাগিদ

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৫

ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

দেশে প্রথম মেহেরপুরে ২৯ কার্য দিবসে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা