টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি, খাবার বিতরণ ও বিশেষ দোয়া

প্রতিবেদক
এ কে পলাশ
November 30, 2025 11:55 am

কুমিল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি, বিভিন্ন মাদ্রাসায় এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, কুমিল্লা–৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে পরিচিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তাদের জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলাদাভাবে দোয়া করা হয়। এছাড়া একই দিনে বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে আলোচকরা, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্রের জন্য তার নিরলস সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, গণমানুষের ভালোবাসায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অব্যাহত আছে এবং এ ঐক্যবদ্ধ মানসিকতা বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

দলীয় নেতারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কুমিল্লা–৬ আসনে ধারাবাহিকভাবে হাজী ইয়াছিনের উদ্যোগে দোয়া, এতিমখানায় খাবার বিতরন, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে এবং যতদিন না দেশনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।
ছবি: বেগম জিয়ার সুস্থতা কামনায় নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

রাজধানীর কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

জেরায় আমান আযমী,শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল

কুমিল্লায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম, খাবার বিতরন ও দোয়া

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নেইমারসহ ২৩ জনকে নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের