টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতীকরণে দাবিতে ঢামেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

প্রতিবেদক
কে এস ইসলাম
December 3, 2025 7:18 am

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতীকরণে দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালসহ সারাদেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি, চলে বেলা ১২টা পর্যন্ত।এরআগে(৩০ নভেম্বর) দুই ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন ঢাকা মেডিকেলের বহির্বিভাগে।এতে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কেন্দ্রীয় কমিটির সচিব জনাব মাইনুদ্দিন মঞ্জু।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিকদার মোহাম্মদ জসিম উদ্দিন ফার্মাসিস্ট বিভাগ, মোঃ মনির হোসেন ফার্মাসিস্ট বিভাগ, সহ প্রমুখ। আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

তারা আরও জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বরংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

অথচ ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। দাবি মেনে নেয়া না হলে বৃহস্পতিবার(৪ডিসেম্বর) থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে।

তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা। এই কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।বেলা বাড়ার সাথে সাথে রেডিওলোজি বিভাগ বন্ধ থাকায় অনেক রোগী পরীক্ষা করাতে না পেরে বারান্দায় ও করিডোরে অপেক্ষা করছেন। মেডিসিন স্টোরের সামনে ওষুধ নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন।এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা শিক্ষার্থীদের

আরব আমিরাতে শ্রমবাজার নিয়ে মাহদী আমিনের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ

এবার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

মানবতাবিরোধী অপরাধের মামলা যেকোনো দিন ইনুর বিরুদ্ধে রায়

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

শুক্রবারও বসবে সংসদ অধিবেশন: চিফ হুইপ

লিমন-বৃষ্টি নিখোঁজের আগে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেছিলেন সন্দেহভাজন খুনি

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা