টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
December 3, 2025 11:35 am

“মৃতদের সম্মান রক্ষা কর, কবরস্থান দখলকারীর প্রচেষ্টা প্রতিহত কর”এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বড় করিমপুর দুর্গাডাঙ্গা কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বড় করিমপুর এলাকাবাসীর উদ্যোগে কবরস্থানসংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়। এতে দুই গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, অনাদিকাল ধরে ব্যবহৃত এই কবরস্থানটি কিছু ব্যক্তি ভুয়া কাগজপত্র ও মিথ্যা দাবি দেখিয়ে দখলের চেষ্টা করছেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাডাঙ্গা কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সেক্রেটারি গোলাম মোস্তফা, সদস্য মোঃ খাইরুল ইসলাম, রফিক আহম্মেদ, মোঃ ইসরাফিল আলম, ফজলুল হকসহ অনেকে। বক্তারা বলেন, পূর্বপুরুষদের স্মৃতি–সংরক্ষণের স্থান এই কবরস্থান কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া যাবে না।

স্থানীয়রা জানান, কবরস্থানটি শুধু একটি জমি নয়, এটি তাদের ধর্মীয় দায়বদ্ধতা ও সামাজিক অনুভূতির স্থান। দখলচেষ্টার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

টাকা আছে, কিন্তু খরচ করা যাচ্ছে না, অদ্ভুত সংকটে ইয়েমেন

ক্লাসরুমে নয়, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি গুরু-শিষ্য

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান: ইরানকে ট্রাম্প

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন শুরু

তুলির আঁচড়ে সাজছে নগরী, প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি

ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ