টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করল স্বামী

প্রতিবেদক
কে এস ইসলাম
December 3, 2025 3:52 pm

রাজধানীর ডেমরার বামইল মাতব্বর গলি এলাকায় পরকিয়া সন্দেহকে স্বামী সোহাগ তার স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। আহরা হলেন স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও তার মা চাহিদা বেগম (৪০) ।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে দুপুরের দিকে ডেমরার মাতব্বর গলির এলাকার একটি ভাড়া বাসায়।পরে গুরুতর আহত অবস্থায় মোরশেদা আক্তার(২৩) ও তার মা সাহিদা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী সোহাগ মিয়াকে পুলিশের আটক করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম (আকাশ) জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দু’জনেই পোশাক কারখানায় কাজ করে।পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আজ দুপুরে পরকীয়ার সন্দেহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ তার স্ত্রী মোরশেদাকে কুপিয়ে জখম করে। পরে সোহাগের শাশুড়ি বাঁচাতে আসলে শাশুড়ি সাহিদাকে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী সোহাগ কে আটক করে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে সোহাগকে আটক করে।

ডেমরা থানার উপ-পরিদর্শ(এসে আই) মোঃ শাহিন পারভেজ জানান, আমরা খবর পেয়ে
খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোহাগ নামের এক জনকে আটক করি।পর আহত ২জন কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে জরুরি বিভাগেপাঠানো হয়েছে।

তিনি আরো জানান, সোহাগের স্ত্রী পরকিয়া করেন,এমন সন্দেহ থেকেই ঝগড়ার এক পর্যায়ে তিনি কুপিয়ে জখম করেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আ’গু’ন দিয়েছে দু”র্বৃ”ত্ত”রা

রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল অজ্ঞাত এক নারী ঢামেকে মৃত্যু

অন্যায় আর জুলুমের বিরুদ্ধে আপনারা ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবেন “ব্যারিস্টার রুমিন ফারহানা”

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ

পাবনা বেড়ায় দৈনিক কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

রাউজান উত্তর গুজরায় জ্বালাকুমারী মাতৃ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার