টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 4, 2025 12:57 pm

কুমিল্লার তিতাসে নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর সংলগ্ন মনুপুরা বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-ওই এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে ইমন (আইচ্ছাইল্লা)-এর স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও আরেক ছেলে ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম (৪৫) এবং বাচ্চু মিয়ার নাতি শুক্কুর আলীর স্ত্রী রিনা বেগম (৩৫)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে তিন নারী তিতাস নদীতে গোসল করতে নামেন। এ সময় কড়িকান্দি-রাজাপুর সড়কে চলাচলরত একটি হ্যান্ড-ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ঘাটের ওপর উল্টে পড়ে। ট্রাকটি সরাসরি ঘাটে থাকা তিনজনের ওপর উঠে গেলে তারা গুরুতর আহত হন।

এলাকাবাসীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শাহ আলম বলেন, আমরা আসার পূর্বে এখান থেকে তিনজনের মৃতদেহ স্থানীয় কর্তৃক উদ্ধার হয়ে চলে গেছে। আসার পর আমরা নিজেরা সার্চ করেছি, নিচে আর মৃতদেহ নেই। আমরা পুলিশকে এ বিষয়ে অবহিত করেছি।

তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, খাদের নিচে ছিল তিতাস নদীর খালের একটি ঘাট, ঘাটে ৩জন মহিলা ছিলেন। ট্রাকটি উল্টিয়ে তাদের উপরে পড়লে, তারা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে আমরা পুলিশ নিয়োজিত আছি এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ২১ ১৮

কুমিল্লা মেডিক্যাল কলেজে র‍্যাবের অভিযানে আটক ১০ দালাল

পূর্ব ডামুড্যা ইউনিয়নে সভাপতি পদে উজ্জ্বল হাওলাদারের নাম শীর্ষে

আগারগাঁয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

গণতন্ত্র শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও থাকতে হবে: অর্থমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল,দেশ-মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া