টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদার গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 8, 2025 10:39 am

নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদার (৬০)’কে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছ র‍্যাব-৩।।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় *নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারা মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদান (৬০)*, পিতা-লালু সরদার, সাং-জাগরণী বাজার, থানা-মুলাদী, জেলাঃ বরিশাল’কে ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ১৮২০ ঘটিকার সময় র‍্যাব-৮, সিপিসি-৩ কোম্পানী এবং র‍্যাব-০৩, সিপিসি-৩, ঝিলপাড়, শাহজাহানপুর এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন রাজনগর ইউনিয়নের বটতলা বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।

ধৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, বরিশাল এস আর নং – ৩৯২/২০১৬, তারিখ ১০/০৯/২০১৬ বাদী রত্নাবাইড় এর দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা শোনানীর পর ধৃত আসামি সিদ্দিক সরদার (৬০) গ্রেফতার এড়াতে শরীয়তপুর ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন। পরবর্তীতে র‍্যাব-৩, সিপিসি-৩ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে র‍্যাব-৮ এর সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

পহেলা বৈশাখে পাহাড়িদের বিজু ফুল উৎসব ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

ইরান নয়, সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

শনিবার থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালু করছে ইরান

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ যেভাবে এলো নজরুলের কলমে

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল