রাজধানীর লালবাগ থানার চৌরাস্তা বনফুল মিস্টির দোকান এলাকায় ছুরিকাঘাতে মোঃ রিয়াজ (৩৫) নামের এক যুবক নিহত।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে নিয়ে আসা মোঃ সিনহা জানান, লালবাগ চৌরাস্তা বনফুল মিস্টির দোকান এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পরে থাকলে। আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত রিয়াজের বাসা
লালবাগ চৌরাস্তা ৮ নং গলির ৪/৫ নম্বর বাসার আব্দুস সালামের সন্তান।নিহত তিন ভাই বোন ও এক সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















