রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা ধনিয়া
কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম(৬৫)নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু।
শনিবার(১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) স্বপন আহমেদ জানান,দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী কাজলা ধনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত আনোয়ারা গ্রামে বাড়ি,নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার আলী সর্দি এলাকার মৃত নাজিম উদ্দিনের মেয়ে। বর্তমানে,২৯৯ নং রসুলপুর ধনিয়া আলম সাহেবের বাসার ভাড়াটিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছ,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















