টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে নৈশপ্রহরী তপনকে নির্মমভাবে হত্যা করে ৩৫ লক্ষ টাকা লুট

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
December 14, 2025 11:50 am

কুড়িগ্রামের রাজারহাটে নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির অফিসে এই নৃশংস ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা অফিসের ভিতরে প্রবেশ করে কর্তব্যরত নৈশপ্রহরীকে হত্যা করে অফিসে থাকা নগদ অর্থ প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নেয়। সেই সাথে অফিসে থাকা সিসিটিভি ফুটেজ গ্রহণের মেমোরি কার্ড ও নিয়ে যায়। নিহত নৈশপ্রহরীর নাম তপন সরকার, বয়স (৫৫)। তিনি উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা অফিসের ভেতরে রক্তের চিহ্ন ও নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
নৈশপ্রহরীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালিবাগে রিহ্যাবে মারধর ঢাকা মেডিকেলে এক যুবকের মৃত্যু

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান ঢাকার

রূপনগরে আগুনে ঘটনায় অবশেষে মোছাঃ মারজিয়ার লাশ ঢামেক মর্গে এই নিয়ে১৭টি মরদেহ