রাজধানী শ্যামপুর থানার শ্মশানঘাট রশিদ মাস্তান মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা আরোহী মোঃসিয়াম(২০) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার(১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শ(এসআই)মোঃ শাহ্ আলম জানান,আমরা রাতে খবর পেয়ে
শ্যামপুর শ্মশানঘাট রশিদ মাস্তান মাজারের পাশে পাকা রাস্তার উপরে রক্তাক্ত অবস্থা দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃতঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত সিয়াম ও পাঁচ বন্ধু মিলে ব্যাটারি চালিত অটো রিক্সায় পোস্তগোলার দিকে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশা কে ধাক্কা দেয় এতে সিয়াম অটোরিক্সা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সিয়ামের বাসা, গেন্ডারিয়া গার্মেন্টস গলি এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের সন্তান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।



















