ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সিএনজি করে এনে ফেলে দিয়ে গেল অজ্ঞতনামা (২২) অচেতন এক নারীকে।
সোমবার(২২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে ওয়ার্ড মাস্টার মোঃ আইয়ুব আলী জানান, অনুমান সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জরুরি বিভাগে সামনে সিএনজি করে এক ব্যক্তি ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে জরুরি বিভাগের এক টলিম্যান আমাকে খবর দিলে আমি তাকে অচেতন অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান নিহত ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি এক ব্যক্তি ওই নারীকে সিএনজি করে জরুরি বিভাগে সামনে ফেলে রেখে যায়। পরে এই বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবগত করেছি। ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কোন কিছু দিয়ে বলায় ফাঁস দিয়ে হত্যা করে থাকতে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা সিআইডি ক্রাইম- সিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় সনাক্তার চেষ্টা চলছে।



















