টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 25 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন সংগ্রহ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
December 25, 2025 11:32 am

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এর মধ্য দিয়ে দলীয় মনোনয়ন না পেয়েও নির্বাচনে লড়ার ঘোষণা বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন করলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে রুমিন ফারহানা স্পষ্ট করে জানিয়ে আসছিলেন, বিএনপি থেকে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, “মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট করার কারণে আসন ছাড়তে হয়েছে, ফলে তিনি মনোনয়ন পাননি। তবে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই আগাম পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং নির্বাচনী অফিস স্থাপনসহ প্রচার কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তার মনোনয়ন নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

কামরাঙ্গীরচরে বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

ভাই বোনকে পুতুল ও ফুল কিনে দেওয়ায় ভাবি হাতে ননদের খুন 

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

তিতাসে ড্রেজার মালিকের উপর চাঁদাবাজির অভিযোগ, মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

তিতাসে পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক

ফুটপাতে দোকান দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে চা বিক্রেতা নিহত