টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 25 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা-সহ আটক-১ জন

প্রতিবেদক
এ কে পলাশ
December 25, 2025 1:35 pm

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলম মিয়া (৫৬) জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার নগরীর চকবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাজাসহ মোঃ আলম মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর সঙ্গে ইরানের যুদ্ধ ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা

রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পুলিশ পিতাকে খুঁজতে কোর্টের চক্কর কাটছে দুই মাসের আরিশ

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে এস্কর্ট সেবা দেবে ডিএমপি

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

কালীগঞ্জ থানা ‌পুলিশ টেনে হিঁচড়ে আসামি নেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০-বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্বার

পাঁচ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক