টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 23 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর চকবাজারে মাদ্রাসার শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 23, 2025 11:23 am

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় আব্দুল্লাহ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। সে ইসলামবাগ বড় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিল।

বুধবার(২৩ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকাল সোয়া তিনটার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে বাবা আব্দুর রহমান জানান, আমার
ছেলে ইসলামবাগের বড় মাদ্রাসার কিতাব বিভাগে শিক্ষার্থী দুপুরের দিকে বাসায় এসে তার মাকে বলে আমি ঈদে সালামির টাকা পেয়েছি ওই টাকা গুলো আমাকে দাও আমি টাকা গুনবো।পরে রুমে ঢুকে যায় ও তার মা বলে আমার সামনেই টাকা গুনো , বেশ কিছু সময় পার হওয়ার পরে দরজা না খুললে আমরা দরজার ফাঁকা দিয়ে দেখি আমার ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান,
আমার ছেলে মাদ্রাসায হেফজ শেষ করে এখন কিতাব খানায় লেখাপড়া করছে।সে মাদ্রাসায় থাকে না রাতে বাসায় ঘুমায় কিন্তু গতকাল রাতে সে মাদ্রাসায় ছিল। তবে কি কারনে আমার ছেলে এই কাজটি করেছে কিছুই বুঝতে পারছি না বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার উত্তর কুমিরা গ্রামে,বর্তমানে চকবাজার থানার পূর্ব ইসলামবাগের বিসমিল্লাহ হোটেলের পাশে একটি চারতলা ভাড়া বাসায় থাকি। আমার দুই ছেলে সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস আজ

এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

ঝুনাগাছচাপানী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

প্রধানমন্ত্রী জানালেন বিশ্বকাপ ফুটবলে তিনি কোন দলের সমর্থক

তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন