টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 7 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের রাতে স্বস্তির চাদর: সাভারে তারেক রহমানের পক্ষ থেকে কম্বল পেল অসহায় মানুষ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
January 7, 2026 11:45 am

কনকনে শীতে যখন নিম্ন আয়ের মানুষগুলো জীবন বাঁচাতে সংগ্রাম করছে, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন, সাংবাদিক নাজমুল হুদা শাহিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তাজুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম বলেন,এই দেশে রাজনীতি মানেই শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। তারেক রহমান সবসময় আমাদের শিখিয়েছেন—মানুষের দুঃখই আমাদের রাজনীতির মূল শক্তি। ছাত্রদল আজ যে মানবিক কাজ করছে, সেটাই প্রমাণ করে তারা ভবিষ্যতের নেতৃত্ব দিতে প্রস্তুত।

ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন,শীত শুধু প্রকৃতির দুর্যোগ নয়, গরিব মানুষের জন্য এটি এক ভয়াবহ কষ্টের নাম। আজ যারা কম্বল পেয়েছেন, তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় এই সামান্য সহায়তা কতটা স্বস্তি এনে দেয়। বিএনপি ও তার অঙ্গসংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।

বক্তারা আরও বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুলনায় একই এলাকায় ২ যুবককে গু/লি করে হত্যা

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক মুচলেকা নিয়ে ছেড়ে দিল মেডিকেল কর্তৃপক্ষ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ কৌশলে এবার বড় পরিবর্তন এনেছে ইরান,শত্রুপক্ষকে ঘায়েল করতে ছুড়ছে ১ হাজার কেজির মিসাইল 

দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

অনাকাঙ্ক্ষিত বলছে জাতিসংঘ বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

উন্নয়ন অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

লালবাগ আজিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমন কেরানীগঞ্জ এলাকা থেকে শ্যামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেন