টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদক
এ কে পলাশ
January 9, 2026 4:14 pm

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল মতিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।গত

বৃহস্পতিবার(৮ জানুয়ারি)কুমিল্লা-২ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সদস্য ও সিভিল জজ মোঃ শাহ জালাল এর স্বাক্ষরিত নোটিশটি প্রদান করা হয়৷

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ আবদুল মতিন নিজ পক্ষে ভোট চেয়ে নির্বাচনি প্রচারণা চালান।

এ বিষয়ে অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে কমিটি জানায়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, অভিযোগ প্রমাণিত হলে এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযোগ সংক্রান্ত ভিডিও ক্লিপ ইতোমধ্যে কমিটির হেফাজতে সংরক্ষিত রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায়, কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ১২ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন দাখিলের জন্য তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে: পোপ

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাসিরনগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা

রাজারহাটে এনসিপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ফেসবুক পোস্টে থানায় অভিযোগ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ

শিক্ষার্থীর মৃত্যু

পূর্ব শত্রুতার জেড়ে অস্ত্রে আঘাতে রকি নামে এক যুবকের মৃত্যু

সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করলেন ছোট ভাই বিকাশ

ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি