ঢাকার সাভার হেমায়েতপুরে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালক মোঃমহির উদ্দিন (৩৮) ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু।
শনিবার(১০ জানুয়ারি)দুপুরে দিকে ঢামেকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত মহিরের মামা মোঃরাসেল জানান,গত ৭ তারিখে নিজের ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে সাভারে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস সাভারের হেমায়েতপুর ওই ব্যাটারি চালিত অটো রিকশা খেয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আমরা দ্রুত প্রথমেএনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ওসেকে ভর্তি করি।আজ চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত মহিরের গ্রামের বাড়ি, মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকার মুল্লুক চান মোল্লার সন্তান। নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন এক ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















