টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 11 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের তিনটি উঠান বৈঠক

প্রতিবেদক
মোজাম্মেল হক
January 11, 2026 8:00 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় বিএনপির উদ্যোগে তিনটি উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ৫নং ওয়ার্ডের বৌইরবাড়ী পরেশ ডাক্তার পাড়া, ৯নং ওয়ার্ডের মদাতি সরকার পাড়া এবং ৮নং ওয়ার্ডের কেওটগাঁও গ্রামে। এসব কর্মসূচিতে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও মতবিনিময়কালে মনজুরুল ইসলাম স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও সুখ-দুঃখ মনোযোগ দিয়ে শোনেন।
উঠান বৈঠকে বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে যুক্ত হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছেলে চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলে খাবার খেয়ে পরিবারের ৩জনেরই মৃত্যু

হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোস্ট গার্ডের মহাপরিচালক প্রতিমা বিসর্জনের সময় থাকবে বাহিনীর বিশেষ ডুবুরি দল

নওগাঁর পোরশায় স্বামীর কুকারের আঘাতে স্ত্রীর মৃ’ত্যু

বিএনপি নেতার গাড়ি প্রবেশ নিশ্চিতে কাটা হলো বেড়িবাঁধের ২০টি গাছ!

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ