রাজধানীর শাহবাগ থানা জাতীয় জাদুঘরের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৬০) পুরুষ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৩ জানুয়ারি)সকাল সোয়া ১১টা দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই)মোঃ তৌফিক আহমেদ জানান, আমরা খবর পেয়ে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনের ফুটপাতে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি।পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশেপাশে লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতি আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।


















