টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় সিএনজি ও লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

প্রতিবেদক
কে এস ইসলাম
January 18, 2026 8:15 am

রাজধানী ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার ব্রিজের উপরে সিএনজি ও লেগুনা সংঘর্ষে পাশে থাকা অজ্ঞাতনামা(৩৬)ভ্যান চালকের মৃত্যু।

শনিবার (১৭ জানুয়ারি) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ রবিউল ইসলাম (পথচারী) জানান, ডেমরা স্টাফ কোয়াটার ব্রিজের উপরে সিএনজি লেগুনা সংঘর্ষে পাশে থাকা ভ্যানচালক ব্রীজে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। পথচারী
০১৮৮০-০৪২৮৮৪

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের আহ্বায়ক চাপ্তানি সোহেল সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ পল্লবী থানার এলাকাবাসী

নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

হাজারীবাগে পাঁচতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার 

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরানো হল

হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা

কুমিল্লা তিতাসে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত