টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 26 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদক
কে এস ইসলাম
January 26, 2026 4:32 pm

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তাদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

সোমবার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় পিকনিক শেষে ফেরার সময় ঘটনা ঘটে৷

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কটিতে পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়ীগুলো পার্কের বাইরের রাস্তার পাশে পার্ক করা ছিল। গাড়ীগুলো আসার সময় সেগুলো চাঁদা দাবি করে বসে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় বাসে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়৷ পরে তারা জড়ো হয়ে মব তৈরীর চেষ্টা করে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রড, দেশীয় অস্ত্রসহ দিয়ে একযোগে অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক মোঃ শাহেদ,এসএম ফয়েজ,মোঃ মহসিন ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন।

সন্ত্রাসীদের হামলায় তাদের মাথা ও শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন।

হামলার শিকার সাংবাদিকরা জানান, এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসীর নেতৃত্ব তার সহযোগিরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এমনকি গুলি করার হুমকিও দেন। তারা আরও উত্তেজিত হয়ে সাংবাদিক পরিবারের শিশু-নারীসহ বাসে অবস্থানরতের ওপর আগুন দেয়ার চেষ্টাও করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন,  ঘটনার পরপর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় সন্ত্রাসীরা আরো বেপরোয়াভাবে হামলা চালায়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক গণমাধ্যমকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ৯ দালাল গ্রেফতার

উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

কামরাঙ্গীরচরে সাংবাদিকের খোয়া গেল ৪টি স্মার্ট ফোন

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ