টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 29 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের পল্লবীতে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই

প্রতিবেদক
কে এস ইসলাম
January 29, 2026 5:25 am

রাজধানীর পল্লবী থানা ৫ নং রোড ১২ নং সেকশন এলাকায় ছিনতাইকারীর মোহাম্মদ হোসেন দিপু (৪৫) নামের এক মুদি ব্যবয়াসী কে গুলি করে ১৭ হাজার ছিনতাই।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল পৌনে নয়টার দিকে নিয়ে আসলে চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত হোসেন দিপুর স্ত্রী মোছাঃ আফরোজা জানান,আমার স্বামী একজন মুদি ব্যবসায়ী সকালে পল্লবী ব্লক -ই রোড ৫ সেকশন ১২ বাসা নং ১ বাসার নিচে অজ্ঞাত তিনজন মুখোশ পরে মোটরসাইকেল যোগে এসে আমার স্বামীকে পিস্তল দিয়ে বাম পায়ের হাঁটুর উপরে এক রাউন্ড গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।পরে আমার স্বামীর চিৎকার করলে আমরা বাসা থেকে বেরিয়ে আমার স্বামীকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা দিন রয়েছে।চিকিৎসক বলেছে অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক)মোঃ ফারুক জানান, পল্লবী থেকে এক ব্যবসায়ী গুলি বিদ্ধ হয়ে ঢামেকে এসেছে তার বাম পায়ের হাটুর উপরে এক রাউন্ড গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে পরিবারের লোকের মুখে জানতে পারি তাকে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা । বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

ইরানি কর্মকর্তাদের ‘অবিলম্বে ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান রেজা পাহলভির

কুমিল্লায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা আটদিনে দোয়া–কুরআন খতম

কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক

বিমানের বিদেশি ভাতা হুন্ডির মাধ্যমে দেশে, বহাল তবিয়তে অভিযুক্তরা,স্বচ্ছতা নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ

ভূরুঙ্গামারীতে চৌরাস্তা মোড়ে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল