রাজধানীর হাতিরঝিল ২ নং গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপ ভ্যানে ধাক্কায় আব্দুল হানিফ খাঁন(৪৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার(১ ফেব্রুয়ারি)দিবাগত রাত একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেদ্রুত নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা (পথচারী)কামরুজ্জামান জানান,নিহত হাতিরঝিল ২নং গেটে সামনে রাস্তা পারাপার সময় দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















