টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদী হত্যা বিচারের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের হামলা

প্রতিবেদক
কে এস ইসলাম
February 6, 2026 11:47 am

সরকারি চাকরিতে ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের হামলায় ঘটনা ছয়জন সরকারি কর্মচারী আহত ।আহতরা হলেন,সরকারি কর্মচারী আব্দুল হান্নান(৪৫),জয় দাস (৩৫), আব্দুল আউয়াল(৪০), মোঃ তন্ময় (৩২), মোঃ জাকারিয়া (৬০) ও মোঃ সিকান্দার (৪০)।

শুক্রবার(০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ কালাম হাওলাদার জানান,পূর্বঘোষণা অনুযায়ী ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল কর্মসূচি ছিল। মিছিল শাহবাগ অতিক্রম করার আগ মুহূর্তে পুলিশ বাঁধা । এ সময় পুলিশ লাঠিচার্জ ,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরো জানান,পুলিশের ওই অভিযানে আমাদের ছয়জন সহকর্মী আহত হন। পরে আহত অবস্থায় সবাইকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, দুপুরের দিকে ছয়জন আহত হয়ে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

টিকা নিতে অনাগ্রহে হামের বিস্তার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সায়েদাবাদ বাস টার্মিনালে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

দেশে হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা ধানক্ষেত

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও চুমকির আয়কর নথি জব্দের আদেশ

মারমা কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদ : আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচারের আহ্বান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বাড়লো