টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 7, 2026 1:08 pm

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সংগ্রাম। ৬ জানুয়ারি শুক্রবার সকালে রাউজান উপজেলার দক্ষিণ হিংগলা ও কলমপতি এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

রাউজান উপজেলা যুবসংগঠক মো. নাছির উদ্দিন ও যুবদল নেতা নাফিজ ইকবাল হেলালের যৌথ সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম. এ. হালিম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য মো. সোলাইমান মেম্বার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা বদিউল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ডাবুয়া ইউনিয়ন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিএনপির নেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা আজিজুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ উদ্দিন, ডা. জয়ব্রত দাশ, এডভোকেট সুনিল দাশ, সিআইপি ফোরকান উদ্দিন রুবেল, সেলিম চৌধুরী, রাউজান উপজেলা যুবদলের সাবেক আহবায়ক রহিম উদ্দিন ওয়াশিম, যুবদল নেতা আলী আজম অশ্রু, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, তৌহিদুল আলম, আজাদ ইমরান বকুল, মুহাম্মদ শাহাজাহান, ফোরকান, আরিফ, শাহাদাত, আসলাম মুন্সি, সেলিম উদ্দিন, সাইফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে উপস্থিত জনতা প্রার্থীকে সমর্থন জানায়। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

ঈদুল আজহার দিনে দেশজুড়ে থাকবে ঝোড়োবৃষ্টি

নারী টি-টোয়েন্টি শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

কোথাও কোনো দুর্নীতি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

রাজধানীর মৌচাক ফ্লাইওভার থেকে বিভৎস পোড়া মরদেহ উদ্ধার

নাসিরনগরে নির্বাচন পরবর্তী সংঘাতে অন্তত ১০ জন আহত

আমতলী বাজারে লীজকৃত জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ