টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় সরব ছাত্রদল নেতা রাসেল-ভোটার স্লিপ বিতরণ, ভোটদান ও কেন্দ্র পরিদর্শন

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 12, 2026 12:40 pm

ঢাকা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে দিনভর সক্রিয় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
‎
‎‎১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় তিনি ভোটারদের মাঝে ভোটার স্লিপ বিতরণ করেন। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে ভোটারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।
‎
‎এদিন যাদুরচর আল নাসির ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে তিনি বলেন, “আমানউল্লাহ আমান ভাই একজন পরীক্ষিত ও জননেতা। তিনি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার থেকেছেন। আমরা বিশ্বাস করি, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন এবং ঢাকা-২ আসনে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।
‎
‎ভোট প্রদান শেষে রাসেল তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
‎
‎‎পরে তিনি এলাকার সিনিয়র বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো-রেল ও ইন্টারনেট

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

চট্টগ্রাম হোমিওপ্যাথিক কেন্দ্রীয় পরিষদের সাথে চট্টগ্রাম নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাক্ষাৎ

মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

মাদক-দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই, ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া দিতে চাই : আইনমন্ত্রী

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন আরেক মামলায় গ্রেপ্তার