টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয় জিতু মিয়া মেম্বার’কে গুরুতর জখম করে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 15, 2026 8:30 pm

ব্রাহ্মণবাড়ীয় জেলার নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বার’কে গুরুতর জখম করে হত্যা মামলার ৬নং এজাহার নামীয় আসামি মোঃ উজ্জল মিয়া (২১)’কে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, কিশোর গ্যাং, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের জন্য র‍্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডের দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা বেশ কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে র‍্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন এলাকার জিতু মিয়া মেম্বার’কে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ গুরুতর জখম করে হত্যা মামলার ৬নং এজাহার নামীয় আসামি মোঃ উজ্জল মিয়া (২১), পিতাঃ শাহা আলম, সাং-ধরমন্ডল, থানাঃ নাসিরনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া’কে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১৯১০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামি ও তার সহযোগীরা এলাকায় খুন, ধর্ষণ, ছিনতাইসহ নানাবিধ অন্যায় কাজে জড়িত ছিল। ভিকটিম প্রাক্তন মেম্বার জিতু মিয়া ধৃত আসামিদের সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী ধর্ষণ, অপহরণের প্রতিবাদ করিলে আসামিরা ক্ষিপ্ত হইয়া ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে সুযোগ খুঁজিতে থাকে। ভিকটিমের ধরমন্ডল মসজিদ মার্কেটে দোকান থাকার সুবাদে বাড়ি হইতে মসজিদ মার্কেটের দোকানে বসিয়া নতুন বাজারে আসা যাওয়া করত।

পরবর্তীতে ১২ জানুয়ারি ২০২৬ তারিখ ভিকটিম জিতু মিয়া ধরমন্ডল বাজারে গমনের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হলে পথিমধ্যে পূর্ব থেকে উৎ পেতে থাকা ধৃত আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দা, ডেগার, রামদা নিয়া ঘেরাও করিয়া হত্যার উদ্দেশ্যে মাথা, চোখ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। আঘাতের এক পর্যায়ে ভিকটিম মেম্বার জিতু মিয়া অচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মেয়ে ভিকটিমকে সিএনজি যোগে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় হবিগঞ্জ জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা রুজু হলে র‍্যাব-৩ কর্তৃক আসামির অবস্থান শনাক্ত করে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক দিনে বাংলাদেশ ব্যাংক কিনলো ১০ কোটি ডলার

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ: ট্রাম্প

ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল !

রাজধানীর শ্যামপুরে পশ্চিম জুরাইন এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা, পুনর্বহালের দাবি

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দ্রুতগামী বাসের ধাক্কায় মিশুকে থাকা আরোহী নিহত ১ ও আহত ৬

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন