টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

প্রতিবেদক
নাজমুল হাসান
February 16, 2026 12:55 pm

চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় জেলা যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের মধ্যে ফাটাপাড়া গ্রামের জনৈক কালাম মিয়ার পিতা চাঁদ মোহাম্মদের বাড়িতে ককটেল তৈরি করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন ১) জিহাদ (১৭), পিতা-মনির, সাং- কথুনিপাড়া রামচন্দ্রপুর হাট, ইউনিয়ন-ঘোড়াপাখিয়া, থানা-শিবগঞ্জ।

২) আল আমিন (১৭), পিতা-মোস্তাফিজ হোসেন, সাং-ধামার মোড়, ইউনিয়ন-রানীহাটি, থানা-সদর মডেল।উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আহতরা হলেন-১) মিনহাজ (২২),২) বাবলু (২০),৩) শুভ (২০)।

আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ দেখতে পায়, ককটেল বিস্ফোরণের ফলে একটি টিনশেড কক্ষের দুই পাশের দেয়াল সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ওপরের টিন উড়ে গিয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে জেলা পুলিশ, সিআইডি, র‌্যাব ও বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোঃ শরিফ উদ্দিন ওরফে দুলাল (৪০)-কে গ্রেফতার করে। তিনি জেলা যুবলীগ, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি। গ্রেফতারকৃত আসামির পিতা মৃত মকবুল হোসেন। তার স্থায়ী ঠিকানা চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা ফাটাপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ সেপ্টেম্বর ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ দেশবাসীকে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কেউ যদি ভাবে মার্কার ওপর চড়ে তরী পাড় হবেন, তা হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

ধর্ষণের পর নদীতে গোসল করিয়ে শিশুকে ফেরত দিলেন প্রতিবেশী

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে: সড়কমন্ত্রী

বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা