টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে নির্বাচনের দৌড়ে পাঁচ প্রার্থী হারালেন জামানত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 17, 2026 5:54 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে দল ও জোট মিলিয়ে নির্বাচনী মাঠে অংশ নেওয়া মোট ৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী দৌড়ে শেষ  পর্যন্ত ৫ জনই হারিয়েছেন জামানত।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৪৩ শতাংশ। প্রদত্ত মোট ভোটের মধ্যে ৩ হাজার ২২১টি বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৮০৮। সে অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ভোটের সীমা ছিল ১৮ হাজার ২২৬।

এই নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় যেসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী (প্রাপ্ত ভোট ১৭ হাজার ৬২৪), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হুসাইন আহমদ (প্রাপ্ত ভোট ৮৯৪), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহ আলম (প্রাপ্ত ভোট ২৬৪), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শরীফ মৃধা (প্রাপ্ত ভোট ১৩৮) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (প্রাপ্ত ভোট ১০৬)। নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্প

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই

নাসিরনগরে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২৬ অনুষ্ঠিত

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ!

এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

ভারতে গ্রেফতার হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

ডিমলায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার