টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাভার থানাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 19, 2026 11:02 pm

সাভার থানাবাসীসহ দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
‎
‎বৃহস্পতিবার আজ (১৯ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে দূরে থেকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‎
‎
‎তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলটি দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান পশ্চিম গুজরায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের উদ্যোগে শিক্ষা সহায়তা বৃত্তি ও পুরস্কার বিতরণ

পরিবর্তনের সূচনা সরাইলের মাটি থেকেই শুরু হবে, ইনশাআল্লাহঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-কুমিল্লায় কৃষিমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা

সাভারের হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা