টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরে এমপি মনজুরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 20, 2026 10:35 am

জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় ফুল দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়। নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বীরগঞ্জ ও কাহারোলবাসীর প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সম্প্রতি জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৭

এখনও চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ: প্রেস উইং

বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল মজুদ শেষপর্যায়ে

যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৫টি কঠিন শর্ত দিলো ইরান

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথশিশু নিহত