টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 21, 2026 6:23 am

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত বছির উখিয়ার বালুখালী ০৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি)
ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ হতে আনুমানিক ১.১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০)-কে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৯.৪০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি আভিযানকদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আটককৃত রোহিঙ্গা নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোহিঙ্গা নাগরিকসহ ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে গাউসিয়া মির্জাপুরী খানকা শরীফের ব্যাবস্থাপনায় আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১

ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

সাতসকালে কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে আগুন

কুমিল্লায় প্রানী নির্যাতন রোধসহ জন সচেতনতা বাড়াতে প্রানী প্রেমীদের মিলন মেলা

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একদলীয় শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান