টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ ‘নিহত-২, আহত-২

প্রতিবেদক
এ কে পলাশ
February 23, 2026 6:29 pm

কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুই যাত্রী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন-কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে মাইক্রোবাস চালক শাহীন (৪০)ও একই জেলার একই উপজেলার উত্তর চালনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইক্রোবাসের যাত্রী ইব্রাহিম (১৪)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দি উপজেলা মালিখিল বাসস্ট্যান্ডের নিকট থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।

এ সময় মাইক্রোবাসটি ধুমরে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক সহ কয়েকজন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন দূর্ঘটনায় কবলিতদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক শাহীন ও যাত্রী ইব্রাহিম মৃত ঘোষনা করেন। আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মোঃ ইকবাল বাহার বলেন, পুলিশ খবর পেয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। আজ দুপুরে নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

নাটোরের বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত

বালিয়াকান্দিতে তিন দিন ব্যপি মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২

বড় রদবদল ভূমি প্রশাসনে

নীলক্ষেতে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে ভ্যানচালকের মৃত্যু

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃত্যুদণ্ড ১৩ জনের: সংসদে আইনমন্ত্রী

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর সঙ্গে ইরানের যুদ্ধ ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা