রাজধানীর কামরাঙ্গীরচর থানা বড়গ্রাম বড় মসজিদ এলাকার একটি বাসায় মোঃসাকিব হোসেন বেপারী (১৬) নামের এক কিশোর প্রথমে ঘুমের ওষুধ সেবন পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
রবিবার(০৪ মে)দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে সাতটার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই মোঃ ইয়াসিন,জানান আমার ভাই লালবাগের একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করে। তার পাঁচ ছয় মাস যাবত এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল এই নিয়ে প্রেমিক প্রেমিকার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে মান অভিমান হয় এই নিয়ে আমার ভাই প্রথমে ঘুমের ওষুধ সেবন করে পরে তার নিজের রুমের দরজা বন্ধ করে দিয়ে সিলিং ফ্যান এর সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বিক্রমপুর জেলার হোসেন ব্যাপারে সন্তান। বর্তমানে,কামরাঙ্গীরচর বড়গ্রাম বড়মসজিদ বাকের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলি এলাকার একটি টিনশেডে পরিবারের সঙ্গে থাকতো।বাবা রিকশাচাল তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















