টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির নগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচছা সিক্ত হলেন এম এ হান্নান এমপি  

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 25, 2026 7:33 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নাসিরনগর সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সরব উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগীর আহম্মদের সভাপতিত্বে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন শ্যামল ও আনিসুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জননেতা এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে ৮ দফা দাবি উপস্থাপন করেন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদ্দাম হোসেন। দাবিসমূহের মধ্যে ছিল— নাসিরনগরকে হাওরবেষ্টিত দুর্গম এলাকা হিসেবে হাওর/দুর্গম ভাতা চালু, সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের পরিবর্তে ১১তম গ্রেড প্রদান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্য পদ পূরণ, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নিয়োগ, নবম পে-স্কেল বাস্তবায়ন এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম, প্রধান শিক্ষক নেছার আহমেদ, প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা, আশরাফ উদ্দিন, সৈয়দ এনামুল হোসেন, জোৎস্না বেগম এবং সবুজ দাসসহ প্রাথমিক শিক্ষা পরিবারের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ।
বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

আত্মীয়র বাড়ি বেড়াতে এসে হাউজিংয়ের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশে দিল জনতা

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার আনুষঙ্গিক খাতে জমাকৃত অব্যবহৃত ও অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত তহবিলে জমা দেওয়ার নির্দেশ

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

বিমান দুর্ঘটনা

সাড়ে পাঁচ ঘন্টার ব্যবধানে আরো দুইজনের চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্নে মৃত্যু

ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, ফেসবুক লাইভে জানালেন হামলার বর্ণনা

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, প্রাধান্য পাবে মেধা-পরিচ্ছন্ন ভাবমূর্তি

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি