টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

প্রতিবেদক
এহছান এলাহী
February 25, 2026 7:45 pm

জলঢাকা উপজেলায় বিয়ের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে এক তরুণীর অনশন কর্মসূচির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুরদর্গা এলাকার মৃত আঃ গফুরের মেয়ে ইতি আক্তার(২১) প্রায় দুই বছর আগে জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নদীরপাড় এলাকার বাসিন্দা কহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন রাব্বি(২৪) সঙ্গে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর তারা ঢাকায় গার্মেন্টসের চাকরির সুবাদে আশুলিয়া এলাকায় দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন এবং সংসার জীবন অতিবাহিত করেন। তবে সম্প্রতি গ্রামে ফিরে আসার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন ইতি আক্তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার দাবি, তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হয় এবং স্বামীকে অন্যত্র সরিয়ে রাখা হয়।
উপায়ান্তর না পেয়ে গত ১৯ ফেব্রুয়ারি স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। পরে শ্বশুরবাড়ির লোকজন কৌশলে তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি পুনরায় ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার একই দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন।

ইতি আক্তারের অভিযোগ, বিয়ের সময় যে কাগজপত্র দেখানো হয়েছিল তা জাল এবং প্রতারণার মাধ্যমে তাকে বিয়ে করা হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি স্বামীর বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা ও আইনি স্বীকৃতির দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
অন্যদিকে, ছেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

শেষ খবর পাওয়া পযন্ত অনশন করেন তরুণী

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রধানমন্ত্রীর সফরের পোষ্টে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা: ইরানি সংবাদমাধ্যম

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দফায় ২,৩৪০ বস্তা সার জব্দ, কারাদণ্ড ২ জনের

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

কুমিল্লায় হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার আরোগ্য কামনায় টানা ১২ দিন কুরআন খতম ও দোয়া