টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী মেয়ে নিহত

প্রতিবেদক
কে এস ইসলাম
February 26, 2026 1:37 am

রাজধানীর হাজারীবাগে দূর্বৃত্তের ধারালো অস্রের আঘাতে শাহরিয়ার শারমিন (বিন্তি) (১৪)নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু। নিহত রায়েরবাজার হাইস্কুলের ৮ম শ্রেনী শিক্ষার্থী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থী ছাত্রীর বাবা বেলাল হোসেন জানান,আমার মেয়ে রায়ের বাজার হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।রাতের দিকে হাজারীবাগ হায়দার হোটেলে গলির ভিতরে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কাহারা কি কারনে আমার মেয়েকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা এলাকায়। বর্তমানে হাজারীবাগ হায়দার হোটেলে পাশে বাবু কমিশনার বাড়ি পাঁচতলার ভাড়া বাসায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। দ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফজলুল হক মুসলিম হলের আলোচিত শাহাদাত হোসেন নাঈম ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার

অন্ধকার চোখে, তবুও আলোর খোঁজে—রমেশের লাঠিই এখন জীবনের ভরসা

কুমিল্লা নগরীতে সরকারবিরোধী ঝটিকা মিছিল, ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী আটক

কুড়িগ্রামে পৃর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাট

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড