টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 5:21 pm

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আগমনের ফলে কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা এবং একটি ইতিবাচক চাপ তৈরি হয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর এখানে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যে কোনো দিন এখানে অফিস করতে পারেন। তবে এটি সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

প্রশাসনিক রদবদল বা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি সময় হলেই দেখা যাবে।

মন্ত্রিসভার বৈঠক প্রতি বৃহস্পতিবার হবে বলেও জানান নাসিমুল গনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাকরি হারালের পালিয়ে থাকা পুলিশের ৬ কর্মকর্তা

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী কালশি ফ্লাইওভার থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

দুবাই, সিংগাপুর থেকেই ঢাকার শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা স্বপনসহ তার সিন্ডিকেটের সদস্যরা

শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার

খুলনায় বাসায় ঢুকে মুখোশধারীদের গুলি চারজন গুলিবিদ্ধ দুই জন ঢাকা মেডিকেলে ভর্তি

হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে চান না মারিয়া মান্দা

ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

তিতাসে হাত পাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আশরাফুল আলম চৌধুরীর গণসংযোগ

হাসিনার উদ্দেশে ডা. জাহেদ উর রহমান ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই